জনগণের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে সব পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনগণের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে সব পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি) বলেছেন, বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে সব পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে। সব দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্ব থাকবে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় প্রয়াত কে এম ওবায়েদ মঞ্জিল চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।  পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মধ্যেই ফ্যামিলি কার্ড চালু হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব দল-মতের মানুষদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব।

এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে তিনি নগরকান্দায় পৌঁছালে থানা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়ায় নিজ বাসভবনে গিয়ে তার পিতা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, মেজর (অবঃ) আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি (সাবেক) আশরাফ মুন্সি ও নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর আয়োজনে এলাকার সর্বস্তরের মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস যে দলেরই হোক তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন