শিক্ষাব্যবস্থা গতানুগতিক ধারায় চলার কারণে বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থা গতানুগতিক ধারায় চলার কারণে বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী

ফন্ট সাইজ:

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা গতানুগতিক ধারায় চলার কারণে বেকারত্ব বাড়ছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সামঞ্জস্য রাখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজধানীর মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা বেকারত্ব বাড়ানোর জন্য নয়, বরং এটি বেকারত্ব কমাতে ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে ভূমিকা রাখবে।’ এজন্য শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে বলে জানান তিনি।

কর্মমুখী শিক্ষার বিস্তার এখনো প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা দক্ষ, কর্মক্ষম ও উৎপাদনশীল হয়ে উঠতে পারে। নতুন কলেজ, বিষয় বা প্রতিষ্ঠান চালুর নানান দাবি এলেও কর্মসংস্থানের বাস্তব চাহিদা ও বাজারের উপযোগিতাকে প্রাধান্য দিতে হবে।’

মাতৃভাষা অনুভূতির প্রধান বাহন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা ও প্রথম ভাষা হিসেবে এর মর্যাদা অটুট। বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিসহ ভাষাগত দক্ষতা বাড়ানো অপরিহার্য। বাংলা ভাষা বিশ্বের বহুল ব্যবহৃত ভাষাগুলোর একটি এবং এর সংরক্ষণে বাংলাদেশের অবদান অনন্য।’

Lima

৩ মাস আগে

আমরা চাই শিক্ষায় পরিবর্তন আসুক। সন্তান রা আগের মত পড়াশোনা করুক।প্রতিষ্ঠান প্রধানরা দায়িত্ব সঠিকভাবে পালন করুন। বিশেষ করে মাদ্রাসা প্রধানরা।আর মাদ্রাসা প্রধান দের বদলী খুব জরুরি। কেন বলছি তারা বেশি টাকা লোভী।

কিবরিয়া খন্দকার

৩ মাস আগে

স্যার কারিগরি সেক্টরে - ডিপ্লোমা সম্পন্ন করা ছেলে পেলে দের একটু নজর দিবেন - আশা করি! আমরা যেখানেই চাকরি নিতে যাই - আকার ইঙ্গিতে শুধু ঘোষ জামানত চায় - পরিচিত দের চাকরি দিয়ে দেয় আমাদের ডেকে নিয়ে হয়রানি করে - এসব আপনার দেখার কথা কি না জানি না তবে যে দেখে তার সাথে একটু বসবেন আশা করছি।

মন্তব্য করুন