ভাষা শহীদ দিবস উপলক্ষে ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

ভাষা শহীদ দিবস উপলক্ষে ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন।

দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তিনি।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মদিবসের শুরুতে তিনি একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর কাছে ডেকে কথা বলেন।

Mohammad Ali Refai

৩ মাস আগে

চমৎকার। পুরনো কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের নামান্তর।

মন্তব্য করুন