ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা খালাস পেয়েছেন। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।
এ সময় নাসির-তামিমা দম্পতি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে রাকিব হোসেনের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু বাদীকে (রাকিব) যথাযথভাবে তালাক না দিয়েই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির বিয়ে করেন।

জামান চৌধুরী
১ মাস আগেআদালতের কথা হলো একজনের আপনাকে ভালো লাগেনি,আপনাকে ছেড়ে আরেকজনের কাছে চলে গেছে তাতে আদালতের করার কি হের পর এরেও যদি ভাল না লাগে আরো কারে হাত ধরে চলে গেলে তাতে আদালতের কি? মাঝখানে উকিল মোক্তার পুলিশ লাভবানই কেবল হলো / রাকিবেরই খালি লস আর লস হে হে হে যাও আদালতে যাও আদালত তো চেনার বাকী ছিলো চিনলা তো হে।