মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত ১টার পর পর মৌলভীবাজারের প্রবেশমুখে শাহপুর সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।  আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজারসদর হাসপাতালে নেয়া হলে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ গণমাধ্যমকে জানান, মৃত অবস্থায় ওই তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের লাশ হাসপাতালে রাখা আছে।

Kazi

৩ মাস আগে

সিএনজি চালিত অটোরিক্সার যাত্রীরা তো স্থানীয় লোক হডে। কিন্ত পরিচয় শনাক্ত হল না শুনে আশ্চর্য লাগছে ।

মন্তব্য করুন