প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন, সেই সময়ের ভেতরে মেয়ে হত্যার বিচার পেয়েছি

প্রতিক্রিয়ায় রামিসার বাবা

প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন, সেই সময়ের ভেতরে মেয়ে হত্যার বিচার পেয়েছি

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার এই রায় দেন আদালত। রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা।

তিনি বলেন, ‘মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট। আমাদের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন, সেই সময়ের ভেতরে আমি আমার মেয়ে হত্যার বিচার পেয়েছি।’

উল্লেখ্য, নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে গত ২১ মে তার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় ধর্ষণ ও হত্যায় জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

এর আগে এদিন সকালে রায় ঘোষণার জন্য মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। মামলার প্রধান আসামি সোহেল রানাকে সকাল ৮টা ৫০ মিনিটে ও স্বপ্না আক্তারকে সকাল ৮ টা ৩০ মিনিটে মহানগর আদালতের হাজতখানায় রাখা হয়। রামিসা হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ রায় ঘোষণা হল। 

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। পরে ওই বাসা থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়। আর ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে আটক করা হয়। এ ঘটনায় ২০ মে ভিকটিমের বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

Mahmud

১ মাস আগে

Quote
আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ বলেন, ‘অপরাধীরা তাঁদের অপরাধের বিচার পেয়েছে। আমি সন্তুষ্ট।’রায়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সোহেল রানা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। ন্যায়বিচার পেয়েছি। অপরাধীরা অপরাধের বিচার পেয়েছে। আমি সন্তুষ্ট।’
Unquote

ইলিয়াস বিন নাজেম

১ মাস আগে

অতি শীঘ্র এ রায়ের বাস্তবায়ন দেখতে চাই।

মন্তব্য করুন