যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী শপথ নিয়ে কেশবপুরে ফিরেই কেশবপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় কেশবপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। প্রধান অতিথির বক্তৃতায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, কেশবপুরের গণমানুষের কল্যাণের পাশাপাশি কেশবপুর প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করে যাবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি এডভোকেট ওজিয়ার রহমান প্রমুখ। কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ সাংবাদিকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে কেশবপুর প্রেস ক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেশবপুর প্রেস ক্লাবে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
