দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে: হুইপ দুলু

দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে: হুইপ দুলু

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে। বিএনপি সব সময় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে।

শুক্রবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর দোল কালী মন্দিরে তিনদিনব্যাপী হরিবাসরের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম যার যার, কিন্তু এই মাতৃভুমি বাংলাদেশটা আমাদের সকলের – মন্তব্য করে দুলু বলেন, এতদিন দেশে ভোট হতো বিএনপি, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের। নাটোরে এবার ব্যতিক্রম ভোট হয়েছে। নাটোরের আওয়ামী লীগ ভোট দিয়েছে জামায়াতে ইসলামীকে আর হিন্দু সংখ্যালঘুরা ভোট দিয়েছে বিএনপিকে। তাই বিএনপির উপর আরো বাড়তি দায়িত্ব হিন্দুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দুলু বলেন, তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের ব্যতিক্রমী নেতা। তিনি গত তিন মাসে যে সকল পদক্ষেপ নিয়েছেন তা আর কেউ নেয়নি। স্বাধীনতার পর বাংলাদেশের অনেক সরকার এসেছে। অনেক সরকার গেছে, কিন্তু একমাত্র তারেক রহমানের সরকার মাত্র তিনমাসে বাংলাদেশের অনেক পরিবর্তন করে দিয়েছেন। তিনি মসজিদের ইমামের পাশাপাশি মন্দিরের পুরোহিতদের জন্যও বেতন-ভাতার ব্যবস্থা করে দিয়েছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন