খোলা চিঠিতে পুতিনকে মুখোমুখি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

খোলা চিঠিতে পুতিনকে মুখোমুখি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

ফন্ট সাইজ:

যুদ্ধ অবসানের প্রচেষ্টা হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি মুখোমুখি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি এই প্রস্তাব দিযেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

রুশ প্রেসিডেন্টকে লেখা এক খোলা চিঠিতে তিনি বলেন, ইউরোপের যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের প্রধান মনোযোগের বিষয় হয়ে ওঠার অপেক্ষা করা ভুল হবে। তার মতে, শান্তি কেবল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি সংলাপের মাধ্যমেই সম্ভব। তিনি প্রস্তাবিত আলোচনার পুরো সময়জুড়ে পূর্ণ যুদ্ধবিরতিরও আহ্বান জানান।

তবে বৃহস্পতিবারই পুতিন এমন যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেন। ট্রাম্প এ বিষয়ে বলেন, দুই নেতা যদি সাক্ষাৎ করেন, তাহলে দারুণ হবে। সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধবিরতি আলোচনা কার্যত স্থবির হয়ে রয়েছে। এর আগে জেনেভা, আবুধাবি এবং ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। জেলেনস্কির চিঠি প্রকাশিত হয় একই দিনে, যেদিন পুতিন সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছিলেন। সেখানে একটি বড় অর্থনৈতিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। এর আগের দিন কিয়েভ শহর সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে ড্রোন হামলা চালায়। জেলেনস্কি তার বার্তায় ওই হামলাকে ব্যঙ্গাত্মকভাবে একটি সফর বলে উল্লেখ করেন।

অন্যদিকে রাশিয়া সমর্থিত কর্তৃপক্ষ অধিকৃত ক্রাইমিয়া অঞ্চলে চারজনের মৃত্যুর জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তাদের দাবি, সিমফেরোপোল-এ হামলার ফলে এসব প্রাণহানি ঘটে। তবে ইউক্রেন জানিয়েছে, তারা একটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন