ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার দুপুরে দৌলতখান প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যুবদল নেতা আজাদ বলেন, তার ভাগ্নে ইমন ও দিহান বিভিন্ন ভুয়া আইডি ও বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত ইমেজ ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় তিনি দৌলতখান থানায় তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে আজাদ বলেন, সম্প্রতি জমিজমাকে কেন্দ্র করে ফেসবুকে বিভিন্ন আইডি দিয়ে এই চক্রটি মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করে আমার সুনাম খর্ব করছে। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার বলেন, এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৌলতখানে যুবদল নেতার সংবাদ সম্মেলন
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
