একটি ব্রিজের অপেক্ষোয় ৫০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরনুরনগর-নুরনগর এলাকাবাসী। ফুলজোড় নদীর এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারও জনগণের যাতায়াত করতে হয়। ঝুঁকিপূর্ণভাবে খেয়াঘাটটি দিয়ে কামারখন্দ উপজেলা ও উল্লাপাড়া উপজেলাসহ বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল, হাট-বাজারে প্রতিনিয়ত যেতে হয়ে এলাকাবাসীর। কিন্তু বুকভরা আশা নিয়ে বারবার ছুটেছেন তারা জনপ্রতিনিধিদের কাছে। খেয়াঘাটের মাঝি রাজ্জাক জানান- নদীর দু’দিকে চরনূরনগর- নূরনগর, বড়হর, অলিপুর, খাসচর, সড়াতৈল ও আমডাঙ্গা, মুগবেলাইসহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার জনগণের বসবাস। অথচ স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হয়ে গেলেও আজও তাদের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়নি। ভদ্রঘাট ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান-এ এলাকার জনগণ খুবই অবহেলিত। ব্রিজটি নির্মাণ হলে এলাকার অনেক মানুষের যাতায়াতের দুর্ভোগ লাগব হবে। এ বিষয়ে কামারখন্দ উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
একটি ব্রিজের অপেক্ষায় ৫০ বছর
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
