সমালোচনার সম্মুখীন আনুশকা

সমালোচনার সম্মুখীন আনুশকা

ফন্ট সাইজ:

দীর্ঘ আট বছর ধরে বলিউড থেকে দূরে আনুশকা শর্মা। তার জীবনের প্রধান লক্ষ্য এখন আধ্যাত্মিক চর্চা। গলায় তুলসীমালা থেকে তার হাতে শোভা পায় আধুনিক রাধাজপ মন্ত্র। মাঝে মধ্যেই স্বামী বিরাট কোহলিকে নিয়ে পৌঁছে যান বৃন্দাবন প্রেমানন্দজি মহারাজের কাছে।

তবে এবার হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি প্রেম উজাড় করে সমালোচনার সম্মুখীন হতে হলো অভিনেত্রীকে। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে একটি ভিডিও শেয়ার করেন আনুশকা। সেখানে হোমিওপ্যাথি চিকিৎসক রঞ্জন শঙ্করনকে চিকিৎসা ব্যবস্থা, রোগ নিরাময় এবং সমন্বিত চিকিৎসা নিয়ে কথা বলতে দেখা যায়।

ভিডিওটির সঙ্গে দেয়া বার্তায় আনুশকা জানান, তার জীবনে হোমিওপ্যাথির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি চিকিৎসক রঞ্জন শঙ্করনের প্রশংসা করে তিনি লেখেন, স্বাস্থ্য ও সচেতন জীবনযাপন সম্পর্কে তার গভীর দৃষ্টিভঙ্গিকে তিনি শ্রদ্ধা করেন এবং নিজের চিকিৎসাযাত্রায় এই চিকিৎসককে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। আনুশকার এই বক্তব্য সামনে আসতেই শুরু হয় তুমুল আলোচনা। ভিডিওটিতে রঞ্জন শঙ্করন বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। তার মতে, হোমিওপ্যাথি নির্দিষ্ট কোনো রোগ নয়, বরং মানুষকে সামগ্রিকভাবে সুস্থ করার চেষ্টা করে।

তার দাবি, এমন কিছু দীর্ঘমেয়াদি রোগ রয়েছে যেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায় এবং অনেক ক্ষেত্রে রোগীরা বিকল্প চিকিৎসার দিকেও ঝুঁকে থাকেন। ভিডিওটি প্রকাশের পর এর তীব্র সমালোচনা করেন যকৃৎরোগ বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস। তিনি আনুশকার পোস্টের সমালোচনা করে হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিনেত্রীকে ‘অশিক্ষিত সেলিব্রেটি’ বলেও কটাক্ষ করেন। সমাজ মাধ্যমে কেউ কেউ অভিনেত্রীর অবস্থানকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন