আউট সোর্সিং কর্মচারি রঞ্জনসহ গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি

আউট সোর্সিং কর্মচারি রঞ্জনসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় রঞ্জন চন্দ্র নামে সচিবালয়ে আউট সোর্সিং হিসাবে কর্মরত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে সব স্বীকার করে। পরে ভাঙারির দোকান থেকে ৮ কেজি তার উদ্ধার করা হয়। একই সঙ্গে ভাঙারির দোকানিকেও আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা সংঘটিত হয়। বিষয়টি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ায় প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শাহাবাগ থানায় একটা মামলা করে।

ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় সিটি ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিষয়টির উপর ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ততায় সচিবালয়ে আউট সোর্সিংয়ে কর্মরত রঞ্জন চন্দ্র, পিতা- নিতাই চন্দ্র, সাং-কাজিপুর, থানা কাজিপুর, জেলা-সিরাজগঞ্জ নামের সচিবালয়ে আউট সোর্সিং হিসাবে কর্মরত এক ব্যক্তিকে আজ বেলা ২টার দিকে হেফাজতে নিয়ে তাকে ব্যাপকহারে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে গত ২২ মে সচিবালয়ে ৩ নং ভবন থেকে তার চুরি করে এবং গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে এক ভাঙ্গারী দোকানে প্রতি কেজি ৬০০ টাকা হারে সর্বমোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেছে বলে সিটিটিসির কাছে স্বীকার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে এক ভাঙ্গারী দোকান থেকে জনৈক রেজাকুল ইসলাম (৩২), পিতা-মৃত দারোগ আলী, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করে তাঁর দেখানো মতে চকবাজার থানাধীন ২৭নং ওয়ার্ডের হোসেনী দালান রোডের ভাঙ্গারীর গোডাউন থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সাথে একটি চক্র জড়িত আছে বলে প্রাথমিকভাবে তদন্তকারী টিমের নিকট প্রতীয়মান হয়েছে। উক্ত চক্রের বিষয়ে মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্ত অব্যহত আছে।

ট্যাগসমূহ:

Syed Bahar

১ মাস আগে

রঞ্জন চন্দ্র আউট সোরসিং করে। মূরখ নয় যে, লাল টেলিফোনের তার চোরির পরিনাম কি হতে পারে বুঝবে না। এর পেছনে দেশী বিদেশী বড় চক্রান্তকারীরা আছে। বিস্তর তদন্তে আরো অনেক কিছুই বেরিয়ে আসতে পারে। ঘটনার গভীরতা অনেক বেশি।

Nurul Amin FCMA

১ মাস আগে

মাননীয় প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি- কিভাবে মূল্যায়ন করব। নৈতিকতার বিষয়টি অবশ্যই জড়িত। দেশের আইন-শৃঙ্খলা এবং প্রধানমন্ত্রীর অফিসের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করার মত নয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনের ব্যাখ্যায় ব্যস্ত।

SHINGRAPUR

১ মাস আগে

রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত প্রশাসনিক এলাকা সচিবালয়ের ভেতরে এ ধরনের চুরির ঘটনা আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সর্বসাধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর উদ্বেগ তৈরি করেছে. তবে চুরির পরপরই পুলিশের বিশেষায়িত উইংয়ের (সিটিটিসি) ছায়া তদন্ত এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে.এই চুরির পেছনে কোনো সুনির্দিষ্ট চক্র জড়িত কিনা তা নিশ্চিত করতে পুলিশি তদন্তের .......

মন্তব্য করুন