এ বছর পবিত্র ঈদুল আজহায় ৯৪ লাখ পশু কোরবানি হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
তিনি বলেন, ‘কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু। ফলে ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু অবিক্রীত থেকেছে।’
যে পরিমাণ পশু বিক্রি হয়নি, সেগুলোকে ‘উদ্বৃত্ত’ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। গত বছরের চেয়ে এ বছর দুই লাখের বেশি পশু কোরবানি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত বছর কোরবানি হয় ৯১ লাখ ৩৬ হাজার পশু। এবার কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু।’

হারুন আল রশিদ
১ মাস আগেজনসংখ্যা, আয়বৃদ্ধি ও ধর্মিয় চেতনায় মুসলিমগণ গরু মহিষ ছাগল দুম্বা ও উট কুরবানী করবে। কিন্তু গরীবের প্রাপ্য কুরবনীর চামড়া বিনামূল্যে অথবা নামে মাত্র মূল্যে শিল্পপতগণ/ ব্যবসায়ী ফড়িয়াগণ নিয়ে যায়। কি ভয়ংকর প্রতারণা এয়াতীমদের সাথে। অতি ধার্মিক ধর্ম মন্ত্রী মহোদয় ও সংশ্লিষ্ট শরিয়া বোর্ড নিঃশ্চুপ। পশু চামড়া সিদ্ধ করে খাওয়ার কৌশল হয়তো সামাজিক মাধ্যমে অচিরেই পাওয়া যাবে। তখন .....................।