দীপু মনির জামিন প্রশ্নে হাইকোর্টের রুল জারি

ফন্ট সাইজ:

রাজধানীর বিভিন্ন থানায় করা ৭ মামলার মধ্যে এক মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া অবশিষ্ট ৬ মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বুধবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দীপু মনিকে আইনি সহায়তা প্রদানকারী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার মানবজমিনকে বলেন, আজকে আমরা দীপু মনির বিরুদ্ধে করা ৭টি মামলা আদালতে মুভ করেছি। কিন্তু আদালত ১টি মামলায় জামিন দিয়েছেন এবং ৬টি মামলায় জামিন কেন দেয়া হবে না এই মর্মে রুল দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে আরও ২টি মামলা এখন কোর্টের কার্য তালিকায় আসেনি। আমরা এগুলো আইনিভাবে মোকাবিলা করবো।

উল্লেখ্য, ডা. দীপু মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। বিগত ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯শে আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা দায়ের করা হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন