নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের তিনদিন পর তৌহিদ মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার ভাটপাড়া (দক্ষিণ) এলাকার দীঘিরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তৌহিদ ওই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদ গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।

বুধবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বোয়ালমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। বোয়ালমারী থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান বলেন, মরদেহ থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন