দোহারে-নবাবগঞ্জে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ১৩

ফন্ট সাইজ:

ঢাকার দোহারে রাজনৈতিক মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে নবাবগঞ্জে ৬ জনকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টায় আসামিদের আদালতে পাঠানোর জন্য দোহার থানা থেকে বের করে পুলিশ ভ্যানে উঠানোর সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত থাকা বেশ কয়েকজন চিৎকার করে জানতে চান তাদের কি কারণে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় উপজেলা যুবলীগের সদস্য বাদল চোকদার পুলিশের উপরে চড়াও হয়ে বলেন কি কারণে আমাদের গ্রেপ্তার করা হলো আমি জানতে চাই? এ সময় তিনি দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিককে দেখে নাম ধরে বলেন- ওসি টাকা খেয়ে আমাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। এ সময় তার সঙ্গে সুর মিলিয়ে অন্যান্য আসামিরাও চিৎকার করে অভিযোগ তুলেন পুলিশের বিরুদ্ধে। এ সময় আসামিরা জয়বাংলা সেøাগান দিলে একটি হট্টগোলের সৃষ্টি হয়।

পরে পুলিশ আসামিদের স্বজনদের দ্রুত সরিয়ে দিয়ে আসামিদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে থানার থেকে বের হয়ে যান। এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, রাজনৈতিক একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন