চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার হাতে একটি সোনার কলস! এই সোনার কলসের রহস্যইবা কি? এই কলসের পেছনের একটি গল্প আছে। বগুড়ার মমইন-এ, বসেছিল দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সে অনুষ্ঠানে অপু বিশ্বাসের একটি পারফরম্যান্স ছিল। যে পারফরম্যান্সটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। অনুষ্ঠানের আগের দিন ৬ই এপ্রিল অপু বিশ্বাস রিহার্সেলের এক ফাঁকে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে একটি কথা বলেছিলেন।
কিন্তু সে কথাটি ছিল দু’জনের মধ্যেই সীমাবদ্ধ। অপু বিশ্বাসের সেই ইচ্ছা পূরণ করতে চ্যানেল আই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে ২রা জুন। এই বিশেষ অনুষ্ঠানে অপু বিশ্বাসের হাতে সোনার কলস তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। যাতে কিনা অপু বিশ্বাস হতবাক হয়ে যান।
পরতে পরতে রহস্যে ঘেরা এই অনুষ্ঠানে এই নায়িকা আরেক অভিনেত্রী কুসুম শিকদারকে বলেছেন সেই দিনের সেই স্মৃতি। সঙ্গে ছিলেন আরেক উপস্থাপিকা সামান্তা ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম। এটি আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
