বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন।
এদিকে হামলার বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাংচুর করা হয়েছে। ৪ জন আহত। তবে বাকীরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘পুশইন’ ঘটনার প্রতিবাদে বেনাপোল সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট মোড়ে পৌঁছালে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা করলে তার গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। তারা দ্রুত নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিয়ে যশোরের উদ্দেশে রওনা দেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নবসহ অন্য আরেকজন।
তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতারা নিরাপদে ছিলেন বলে জানিয়েছে দলটি। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন- এধরনের কোন খবর আমাদের জানা নেই।

chowdhury
১ মাস আগেচোরদের যেখানে পবেন ডিম মারবেন?