‘ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা’ জানিয়ে খলিলুর রহমানকে অভিনন্দন জয়শঙ্করের

‘ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা’ জানিয়ে খলিলুর রহমানকে অভিনন্দন জয়শঙ্করের

ফন্ট সাইজ:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন।’ তিনি বলেন, ‘আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতনেনী হরিশও অভিনন্দন জানিয়েছেন এবং বহুপাক্ষিকতা ও জাতিসংঘের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নির্বাচিত হওয়ার পর সাধারণ পরিষদে দেয়া ভাষণে রহমান তার সভাপতিত্বের মূল বিষয় হিসেবে ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সকলের জন্য বাস্তবায়নকারী এক জাতিসংঘ’ ঘোষণা করেন।

আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনের মধ্য দিয়ে ড. খলিলুর রহমান বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল এই বহুপাক্ষিক সংস্থার সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করবেন।


Rupan

১ মাস আগে

Please don't get too close....

Amir swapan

১ মাস আগে

তিস্তা ভেস্তে দিয়া এখন বলছে ঘনিষ্ঠ ভাবে কাজ করবে!

MD Khan

১ মাস আগে

দুর্জনের ছলের অভাব হয় না। ভারত কখনো আমাদের ভালো প্রতিবেশী নয়। কোনদিন ছিলও না। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার জন্য এমন কোন ব্যবস্থা নাই যা ভারত করে নাই। এই যে শান্তি বাহিনী, কাদেরিয়া বাহিনী, কুকি চিন, এখন আবার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং “র” দিয়ে বাংলাদেশকে নিশ্চিহ্ন করার নীল নকশা, সবই ভারত কর্তৃক। এখন “অভিনন্দন”, সে তো লোক দেখানো।

মন্তব্য করুন