সিলেটে সুইচ গিয়ার চাকু নিষিদ্ধ করে পুলিশের গণবিজ্ঞপ্তি

সিলেটে সুইচ গিয়ার চাকু নিষিদ্ধ করে পুলিশের গণবিজ্ঞপ্তি

ফন্ট সাইজ:

সিলেট মহানগর এলাকায় ‘সুইচ গিয়ার চাকু’ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে গণবিজ্ঞপ্তিটি। এতে বলা হয়েছে, ‘সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুইচ গিয়ার চাকু ক্রয়-বিক্রয়, বহন, মজুত, সরবরাহ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ সবাইকে মেনে চলার নির্দেশনা দেয়া হয়।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন