রাজধানীর মোহাম্মদপুর থানার নুরজাহান রোড এলাকায় ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার সামনে চাপাতি ধরে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় জুয়েল নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকালে র্যাব-২ এর এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
র্যাবের ওই কর্মকর্তা জানান, ঈদ-উল আজহার ছুটি শেষ করে ঠাকুরগাঁও থেকে দুই বোন ঢাকার মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের দুই বোনের কাছে থাকা মোবাইল, স্বর্ণ, টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিভিন্ন যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে আমরা কাজ শুরু করি। তিনি জানান, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় তুনাত জিনা মাহজাবিন নামে এক নারী একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ৩১ মে রাজধানীর মোহাম্মদপুরে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঈদুল আজহার ছুটি শেষে ঢাকার বাসার সামনেই ছিনতাইয়ের শিকার হয় দুই বোন। ঘটনার উপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ঘটনার মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এসময় তাদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে ছিলেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়। চাপাতির ভয় দেখিয়ে তারা রিকশাচালককে ধাক্কা দেয় এবং পরে দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা।

SHINGRAPUR
১ মাস আগেরাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে দুই নারীকে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. জুয়েল এবং তার সহযোগী আনোয়ার হোসেন উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-২ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পৃথক দুটি সফল অভিযানের মাধ্যমে ঘটনার দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে এসেছে।
র্যাবের অভিযান: র্যাব-২ (RAB-2) নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মূল হোতা ও প্রধান সন্দেহভাজন মো. জুয়েলকে গ্রেপ্তার করে। জুয়েলের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক অপরাধের মামলা রয়েছে।
পুলিশের অভিযান: মোহাম্মদপুর থানা পুলিশ একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে অপর ছিনতাইকারী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
মালামাল ও অস্ত্র উদ্ধার: গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ১টি পিকআপ ভ্যান এবং ভুক্তভোগীদের ছিনতাই হওয়া মালামালসহ ৩টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। Many thanks to government of Bangladesh.