জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

ফন্ট সাইজ:

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ মঙ্গলবার জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পান তিনি। ড. খলিল দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এই পরিষদের সভাপতি নির্বাচিত হলেন।


জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস-এর উপস্থিতিতে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৯০টি রাষ্ট্র ভোট দেয়। ড. খলিল আগামী সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ৪০ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। রাজনীতিতে যোগদানের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমানকে বিএনপি নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেয়। নিরাপত্তা পরিষদের সভাপতি পদে নির্বাচনের আগে ব্যাপক তৎপরতা চালান তিনি। পেশাদার কূটনীতিক ড. খলিলুর রহমান বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। জাতিসংঘের ৮০ বছরের ইতিহাসে বেয়ারবক সাধারণ পরিষদের পঞ্চম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের ফল ঘোষণার পর দেয়া বক্তৃতায় জাতিসংঘ মহাসচিব ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ড. খলিল রাজনৈতিক এবং কূটনৈতিক অভিজ্ঞতা শুধু সাধারণ পরিষদে নয় বরং পুরো জাতিসংঘের কল্যাণে ব্যবহার করবেন।

ড. খলিলুর রহমান তার নির্বাচনী ভিশন বিবৃতিতে ছয়টি অগ্রাধিকার ক্ষেত্র তুলে ধরেছিলেন। যার মধ্যে যুদ্ধ বন্ধ, সকল দেশকে সমান অধিকারের মাধ্যমে এগিয়ে নেয়া এবং বিশ্বব্যাপী মানবাধিকারের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। খলিলুর রহমান নির্বাচিত হলে তিনি সকলের জন্য পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্বপালনের প্রতিশ্রুতি দেন।
বিজয়ী ভাষণে ড. খলিলুুর রহমান নিজের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার নির্দেশনায় কাজ করে এই সাফল্য এসেছে। তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে এজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞ।

নির্বাচন প্রক্রিয়া ও ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির মানবজমিনকে বলেন, নির্বাচনের এই ফল ঐতিহাসিক, অসাধারণ। নির্বাচনের এই ফলাফলে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এটি সরকারের কূটনৈতিক তৎপরতার একটি বড় সাফল্য।

ট্যাগসমূহ:

S.M. SHARFUZZAMAN

১ মাস আগে

Congratulations

MD Khan

১ মাস আগে

অভিনন্দন ডক্টর খলিলুর রহমান আপনাকে।
কিন্তু বাংলাদেশের এই ক্লান্তিক ক্লান্তিকালীন সময়ে আপনাকে আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রী পদে খুবই জরুরী ছিল। আল্লাহ জানেন কোনটা ভালো হবে।
আল্লাহ আপনার মঙ্গল করুন।

Shahid

১ মাস আগে

In UN office, now Bangladesh will do better than Bhutan.

হারুন আল রশিদ

১ মাস আগে

অভিনন্দন! দেশে তার উপস্থিতি দৃশ্যমান নয়। তবে ক্ষেপার পায়ে বল দু'দলের গোলি সাবধান!

Andalib

১ মাস আগে

বাংলাদেশের একজনের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়াটা জাতির জন্য গৌরবের হবার কথা। কিন্তু খলিলুর রহমান সাহেবের এই অর্জনে আমি কোন গর্ব বোধ করতে পারছি না। মানুষটি আমেরিকার এজেন্ট এবং বানিজ্য চুক্তির নামে বাংলাদেশের স্বার্থকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। বাংলাদেশের এমন সর্বনাশা চুক্তির জন্য যাদের ( ডঃ ইউনুস ও বশিরউদ্দিন সহ)
বিচার হওয়া উচিত তাদের এমন পদের জন্য নির্বাচন কোনভাবেই কাম্য‌ নয়।‌

Md Kamrul Islam

১ মাস আগে

We believe that the treaty is beneficial for Bangladesh. However, if Bangladesh determines that it is not in its best interest, Bangladesh may terminate the treaty by giving 30 days' prior notice

Andalib

১ মাস আগে

Many notable people of the country including CPD have claimed this agreement is against the interest of the country. Signing of this agreement only 3 days before the general election was totally undesirable.
Where did you find the clause that the agreement can be terminated with 30 days notice ?

Jahangir

১ মাস আগে

অভিনন্দন।

ইতরস্য ইতর

১ মাস আগে

অভিনন্দন, মিঃ রজার খলিল।

মন্তব্য করুন