জামায়াতের লক্ষ্য জবাবদিহিতা ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা: ড. হামিদ আযাদ

জামায়াতের লক্ষ্য জবাবদিহিতা ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা: ড. হামিদ আযাদ

ফন্ট সাইজ:

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, তার দল ক্ষমতার জন্য রাজনীতি করে না; বরং দেশ, জনগণ ও রাষ্ট্রের কল্যাণে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ করে। তিনি বলেন,একটি ন্যায়ভিত্তিক দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।

মঙ্গলবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা উত্তর জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ আজ সমাজ ও রাষ্ট্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব প্রত্যাশা করে। জনগণের সেই প্রত্যাশা পূরণে জামায়াত আদর্শিক ও গণমুখী রাজনীতির মাধ্যমে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণের পরিবর্তে দলীয় নেতা কর্মীদের ভাগ্য পরিবর্তন করা কোনো দলের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। সরকার পরিচালনার লক্ষ্য হওয়া উচিত জনগণের সার্বিক কল্যাণ, মৌলিক অধিকার সুরক্ষা, দেশের নিরাপত্তা বিধান এবং সুশাসন নিশ্চিত করা।

ড. হামিদ আযাদ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সড়কে আইন-শৃঙ্খলার অবনতি ও দেশব্যাপী জনগণের চরম নিরাপত্তাহীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবলিম্বে জ্বালানি তেলের মূল্য হ্রাস করে জনগণের নাগালের মধ্যে মূল্য নির্ধারণ করার আহ্বান জানান। একই সাথে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সম্মেলনে কুতুবদিয়া উপজেলা আমীর আ.স.ম.শাহারিয়ার, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমীন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন, লেমশীখালী ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, উত্তর ধূরুং ইউনিয়ন সভাপতি ছৈয়দুল আলম উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

SM Rafiqul Islam

২৬ দিন আগে

একটি সুন্দর দেশ গড়তে প্রত্যেক রাজনৈতিক নেতা/ কর্মী, আমলা, সকল বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। প্রত্যেকেই দেশের মালিক জনগণের পয়সায় বেতন-ভাতা গ্রহণ করেন। কাজেই প্রত্যেককেই পূর্ণ জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ বিষয়ে রাজনীতিবিদের আরো সতর্ক হতে হবে। রাজনীতি কোন লাভজনক ব্যবসা নয়, বিষয়টি প্রত্যেক রাজনীতিবিদদেরর মনে রাখতে হবে। ধন্যবাদ।

মন্তব্য করুন

Premer Cement