প্রশিক্ষণ নিতে চীন গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদল

প্রশিক্ষণ নিতে চীন গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদল

ফন্ট সাইজ:

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীনের গিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ সদস্যের প্রতিনিধিদল। মঙ্গলবার বেলা ২টার দিকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চীনের পথে রওনা দেয় এই প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলের সদস্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, চীন সরকার ও ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি হবে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে। ৮ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মনিরুল ইসলাম পাটওয়ারী, আনোয়ার উল হালিম, মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, মো. মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ এস এম পারভেজ, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র একান্ত সচিব তারিক হাসান।

অন্য কর্মকর্তারা হলেন, জুলিয়া মঈন, জেসমিন আক্তার ও মোহাম্মদ জাব্বার।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন