জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সৌদি আরব শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ ২রা জুন জাগপা’র দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এই কমিটির অনুমোদন দিয়েছেন। নবগঠিত এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন তাসলিম হোসাইন রাকিব এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: আরিফুল ইসলাম মিঠু। এসময় রাশেদ প্রধান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। আশা করি দেশের অর্থনীতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামীতেও আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সৌদি আরব শাখা জাগপা কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. উজ্জ্বল স্বজল, রাকিব হোসাইন ও মুশরেফুল ইসলাম মুশফিক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কবির হোসেন, মো: আতিকুল ইসলাম এবং মো: রিয়াদ মিয়া। এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— সাংগঠনিক সম্পাদক নূরে আলম, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, প্রচার সম্পাদক তাইজুল ইসলাম নিলয়, অর্থ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: হারুন আর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম লিটন, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-প্রচার সম্পাদক তানজিল হোসাইন, আন্তঃসম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক কাওছার হোসাইন এবং সদস্য পদে শাওন আহমেদ, শরিফুল ইসলাম দর্জি ও মোক্তার শিকদার।
সৌদি আরব জাগপা কমিটি সমন্বয় করেন জাগপা’র সাংগঠনিক সম্পাদক মো: আকরাম হোসেন এবং যুব জাগপা’র সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার।



তপু
২৩ দিন আগেসৌদী সরকার জানে তো??