নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের মহারণের আগে বাংলাদেশ শিবিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জাতীয় নারী ফুটবল দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম আজ ভোরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দলের এই সিনিয়র ফুটবলারের মায়ের মৃত্যুর দুঃসংবাদে আজ সকালের নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করেছে বাংলাদেশ দল।
আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন আজ সকাল ৭টায় গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে মনিকা-মারিয়াদের অনুশীলনের কথা ছিল। তবে ভোর ৫টায় শিউলির মায়ের মৃত্যুর খবর আসার পর শোকস্তব্ধ দল মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। জানা গেছে, আজ বাংলাদেশ দলের আর কোনো অন-ফিল্ড অনুশীলন হবে না।

MD Khan
১ মাস আগেশিউলির মা মারা যাওয়ায় আমরাও শোকে স্তব্ধ। আশা করি, দোয়া করি তারা তাদের এই শোক দ্রুত কাটিয়ে উঠবেন এবং তার মাকে আল্লাহ জান্নাত নসিব করবেন। আমিন।