ট্রাম্পের গালিকে পাত্তাই দিচ্ছেন না নেতানিয়াহু, লেবাননজুড়ে ফের অতর্কিত হামলা

ট্রাম্পের গালিকে পাত্তাই দিচ্ছেন না নেতানিয়াহু, লেবাননজুড়ে ফের অতর্কিত হামলা

ফন্ট সাইজ:

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন ও গাজায় সামরিক অভিযান জোরদার করার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি নেয়ানিয়াহুকে টেলিফোনে তীব্র ভর্ৎসনা করেছেন।
ট্রাম্প সতর্ক করে নেতানিয়াহুকে বলেছেন, লেবাননের রাজধানীতে বৈরুতে হামলা চালালে তা সারা বিশ্বে আরও বিচ্ছিন্ন করবে ইসরাইলকে। ট্রাম্প এসময় নেতানিয়াহুকে জেল থেকে বাঁচিয়েছেন বলেও দাবি করেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, ‘তুমি একজন বদ্ধ উন্মাদ। আমি না থাকলে তুমি জেলে থাকতে। তোমাকে এখন সবাই ঘৃণা করে। ইসরাইলকে সবাই ঘৃণা করে এসবের জন্য।’

তবে এতকিছুর পরেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে বিভিন্ন শহর ও গ্রামে হামলা চালাচ্ছে ইসরাইল।
ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবানন জুড়ে তাদের হামলা অব্যাহত রেখেছে। তারা দেশটির নাবাতিয়েহর কাছে গোলাবর্ষণ করেছে এবং শুকিন ও কাফর তিবনিত গ্রামেও হামলা চালিয়েছে।
এ ছাড়া নাবাতিয়েহর তালিত শহরেও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ ছাড়া তিননিনের কাছেও হামলা হয়েছে।

জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ-খারদালি সড়কে ইসরাইলি ড্রোন হামলায় এক দন্তচিকিৎসক, তার ছেলে ও মেয়ে নিহত হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন