আর্জেন্টিনার প্রথম ম্যাচে নামতে পারবেন তো মার্টিনেজ!

আর্জেন্টিনার প্রথম ম্যাচে নামতে পারবেন তো মার্টিনেজ!

ফন্ট সাইজ:

বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে তাবু খাটিয়েছে আর্জেন্টিনা দল। তবে আলবিসেলেস্তে ভক্তদের বর্তমানে সবটুকু কৌতুহল আর উৎকণ্ঠা আটকে গেছে দলের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজের একটি ছবির ওপর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ বছর বয়সী এই গোলকিপার নিজের কিছু পারিবারিক আপলোড করেন। সেখানে দেখা যায়, তার বাঁ হাত থেকে কবজি ছুঁয়ে কনুইয়ের নিচ পর্যন্ত এক বিশাল ব্যান্ডেজ। এমনকি দুটি আঙুলও যাতে নড়াচড়া করতে না পারে, সে কায়দায় বাঁধা। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লীগ ফাইনাল জয়ের ঠিক আগে আঙুলে যে চিড় ধরেছিল, এ যেন তারই ক্ষতচিহ্ন।

ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে বিমানে ভ্রমণের সময় তোলা অন্য একটি ছবিতেও দিবুকে দেখা গেছে একই অবস্থায়। ব্যান্ডেজ জড়ানো হাত নিয়েই আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘মাতে’ চা পান করছিলেন তিনি।

সবুজ গালিচায় অনুশীলন চালিয়ে গেলেও, চিকিৎসকদের পরামর্শে বল ঠেকানোর মূল মহড়া থেকে আপাতত দূরে আছেন বাজপাখি খ্যাত মার্টিনেজ। আগামী ৭ ও ১০ জুন যথাক্রমে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে তাই দিবুর মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। মূলত ১৬ জুন কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে মূল মঞ্চের লড়াইয়ে শতভাগ ফিট হয়ে নামতেই এই সতর্কতা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন