ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে অবস্থান নিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। মঙ্গলবার সকাল ৯টা থেকে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি চলছে।
খুরশীদ আলমের পাশাপাশি গভর্নর মোস্তাকুর রহমানেরও পদত্যাগ চাইছেন আন্দোলনকারীরা।
এর আগে গতকাল খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে ‘সচেতন গ্রাহক ফোরাম’। মানববন্ধন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন।

Abdul Wahab
১ মাস আগেI decided all of money in my account in Islami Bank I will transfer to another bank