খান জাহান আলীর মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

খান জাহান আলীর মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

বাগেরহাটে খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শিশুটির নাম ফাতেমা (৮)। সে মানসিক ভারসাম্যহীন এক নারীর মেয়ে।

এর আগে গতকাল সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ঘাটে শিশুটি গোসল করতে নামে। এ সময় দিঘিতে থাকা কুমির ফাতেমাকে কামড় দিয়ে ধরে নিয়ে যায়। ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা দ্রুত এসে নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে।

ঘটনার বিষয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সাংবাদিকদের বলেন, ‘নিহত শিশুর মা মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানা গেছে। রাত আনুমানিক ৮টার দিকে তিনি মেয়েকে নিয়ে দিঘিতে গোসল করতে নামেন। এ সময় একটি কুমির শিশুটিকে আক্রমণ করে পানিতে টেনে নিয়ে যায়।’