চাইনিজ তাইপেকে হারালো বাংলাদেশ

চাইনিজ তাইপেকে হারালো বাংলাদেশ

ফন্ট সাইজ:

অনূর্ধ্ব-১৮ নারী এশিয়া কাপ হকি আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলে হার দেখে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালো লাল-সবুজের মেয়েরা। গতকাল চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। আজ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজ প্রতিনিধিরা। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের মেয়েদের এ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে। কাকাঘিমারা শহরের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ হকি টার্ফে প্রথম কোয়ার্টারে গোল পায়নি কোনো দল।

দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে ২৯ মিনিটে লিড পায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে দলকে লিড এনে দেন কনা আক্তার। চতুর্থ কোয়ার্টারে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৫৫ মিনিটে বাংলাদেশের হয়ে ফিল্ড গোল করেন আইরিন আক্তার রিয়া। ম্যাচসেরা হন তন্নী আক্তার। পুল ‘বি’তে দুই ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে শীর্ষে স্বাগতিক জাপান। অন্যদিকে পুল ‘এ’ তে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দুই গ্রুপের সেরা চার দল ৫ই জুন সেমিফাইনাল খেলবে। ৬ই জুন হবে টুর্নামেন্টের ফাইনাল।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন