লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে। তবে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা তিনটি প্রজেক্টাইলই প্রতিহত করেছে। আল জাজিরা অনলাইন এই তথ্য জানিয়েছে।
ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইসরাইল জুড়ে সাইরেন বাজানোর পর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রাম পোস্টে ইসরাইলি বাহিনী জানায়, একই সময়ে দেশের উত্তরাঞ্চলে আরও দুটি ‘সন্দেহজনক আকাশীয় লক্ষ্যবস্তু’ শনাক্ত করা হয়, যার মধ্যে মেতুলা এলাকার কাছাকাছি অঞ্চলও রয়েছে।
এর আগে দিনজুড়ে উত্তর ইসরাইলে অন্তত ছয়বার সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।
অন্যদিকে ইরান সমর্থিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতি চললেও ইসরাইল দেশটিতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন।
