বাজারে বর্তমানে সোনার ভরি যে দামে বিক্রি হচ্ছে

বাজারে বর্তমানে সোনার ভরি যে দামে বিক্রি হচ্ছে

ফন্ট সাইজ:

দেশের বাজারে সোনার দাম কমেছে। প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম সেদিন সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—
২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা
১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন