কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার (১ জুন) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনবিসি নিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সেন্টকম বলেছে, স্থানীয় সময় রোববার রাত ১১টায় এসব ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা আহত হয়নি।
পোস্টে আরও বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড সতর্ক রয়েছে এবং চলমান যুদ্ধবিরতিকে সমর্থন করার পাশাপাশি ইরানের আগ্রাসন থেকে আমাদের বাহিনীকে রক্ষা করে যাবে।
এর আগে ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে রাডার ও সামরিক স্থাপনার বিরুদ্ধে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে যুক্তরাষ্ট্র। এনিয়ে সেন্টকম জানায়, ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে।
পরবর্তী সময়ে ইরানও দাবি করে, তারা বদলা নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
