ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান কুয়েতের, প্রতিশোধের হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান কুয়েতের, প্রতিশোধের হুঁশিয়ারি

ফন্ট সাইজ:

ইরানের বিরুদ্ধে ‘জঘন্য ও ধারাবাহিক হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের হামলাগুলো কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখান থেকে ইরানের সিরিক দ্বীপে আক্রমণ চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০২৬ সালের ২৮১৭ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এসব হামলা দেশের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, কুয়েত তার নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অধিকার রাখে। এ ধরনের ‘জঘন্য আগ্রাসনের’ জন্য ইরানকেই সম্পূর্ণ দায়ী করা হবে বলেও জানায় দেশটি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতের এমন কঠোর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।



Mahmud

১ মাস আগে

ট্রাম্পের পশ্চাৎদেশে চুম্বন দে উপসাগরীয় নেতারা।

মন্তব্য করুন