গভর্নর ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ পাঁচ দাবি

গভর্নর ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ পাঁচ দাবি

ফন্ট সাইজ:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে সদ্য নিয়োগ হওয়া মো. খুরশীদ আলমের পদত্যাগসহ পাঁচ দাবিতে বিক্ষোভ করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। একই সঙ্গে ছুটিতে পাঠানো ব‍্যাংকটির এমডি মো. ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি রাখেন তারা।

সোমবার মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুরুন নবী মানিক এসব কথা তুলে ধরেন। তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের জলকামান নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ারসহ লাঠিচার্জের কারণে একশর মতো সদস্য আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

অপরদিকে এ ঘটনায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েকজনকে চিকিৎসা জন্য হাসপাতাল পাঠানো হয়েছে এমন দাবি করেন ঘটনাস্থলের কয়েক পুলিশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নিয়োগ হওয়া মো. খুরশীদ আলমের পদত্যাগ ছাড়াও ছুটিতে পাঠানো ইসলামী ব‍্যাংকটির এমডি মো. ওমর ফারুককে পুনর্বহাল, এস আলমের ইসলামী ব্যাংকের শেয়ার বাজেয়াপ্ত করে বিক্রির মাধ‍্যমে ২০১৭ সালে ব্যাংক দখলের আগের ব্যক্তিদের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়ার দাবি রাখেন নুরুন নবী মানিক।

এর আগে মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে শত শত লোক জড়ো হতে থাকেন আজ সকাল থেকে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থান নেয়।

এক পর্যায়ে বিক্ষোভকারীদের বিক্ষোভ মিছিল শুরু করলে তাদের দমাতে পুলিশ জল কামান থেকে পানি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাসহ লাঠিচার্জ ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দিলকুশা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অফিসগামীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৯টায় ব্যাংকটির সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের ওপর লাঠিপেটা শুরু করে। একইসঙ্গে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপকালে তারা জানায়, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করা মো. খুরশীদ আলমকে ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন