ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। সোমবার দুপুরে বিবিসি বাংলাকে এ তথ্য জানান তিনি।
এর আগে এদিন সকালে খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকেরা। রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন।
ব্যাংকটিতে আজ নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের যোগদানের কথা ছিল। এদিন সকাল থেকে নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে শত শত গ্রাহক ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন শুরু করেন।
উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

Abdul Wahab
১ মাস আগেThis is a wrong decision. Why the most corrupt person posted such position