তারেক রহমানকে অভিনন্দন স্টারমারের

তারেক রহমানকে অভিনন্দন স্টারমারের

ফন্ট সাইজ:

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন স্টারমার । ১৭ ফেব্রুয়ারি এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বৃটিশ হাইকমিশন চিঠিটি প্রকাশ করেছে।
চিঠিতে কিয়ার স্টারমার লিখেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমাদের সহযোগিতা আরও বাড়বে। যা আমাদের অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চিঠিতে আরও লেখেন, আমি আমাদের অংশীদারত্ব শক্তিশালী করতে এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। বাংলাদেশে অন্যতম বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী হিসেবে আমরা আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের আশা করছি।
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন কিয়ের স্টারমার। বলেন, এ বিষয়ে যুক্তরাজ্যও আপনার পাশে থেকে সমর্থন জারি রাখবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন