চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার উপজেলার বিবিরহাট পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলেকে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিআরটিসির বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফটিকছড়িতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, গাড়িতে আগুন
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
অনলাইন
১ মাস আগে
১ জুন (সোমবার), ২০২৬, ১১ঃ৩৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
