ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি:আবু সুফিয়ান জুয়েল

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফন্ট সাইজ:

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকেরা। সোমবার সকালে রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ব্যাংকটিতে আজ নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের যোগদানের কথা রয়েছে।

আজ সকাল থেকে নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে শত শত গ্রাহক ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন শুরু করেন।

ট্যাগসমূহ: