রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার সকাল পৌনে ৮টার দিকে প্রিজন ভ্যানে তাদের আদালতে আনা হয়।
সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। তার স্ত্রী স্বপ্নাকে নারী হাজতখানায় রাখা হয়েছে।
আসামিদের উপস্থিতিতে আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। পরে ওই বাসা থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়। আর ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্লবী থানায় মামলা করেন শিশুটির বাবা।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া
১ মাস আগেগোটাজাতি এই হত্যা মামলার রায় ও এর কার্যকর হওয়ার বিষয়ে অধীর অপেক্ষায় অপেক্ষমাণ।এই মুহূর্তে প্রতিটা নাগরিকই একবাক্যে এই অপরাধের শাস্তি অপরাধীর মৃত্যুদণ্ড