পাকিস্তানকে হারিয়ে শুরুটা ভালো করতে চায় বাংলাদেশ

ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্ট

পাকিস্তানকে হারিয়ে শুরুটা ভালো করতে চায় বাংলাদেশ

ফন্ট সাইজ:

আজ মালদ্বীপে শুরু হচ্ছে ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬। চারজাতির এই আসরে স্বাগতিক মালদ্বীপ ছাড়াও অংশ নিচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আসরের উদ্বোধনী দিনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামী ৪ঠা জুন বাংলাদেশ অলিম্পিক দলের প্রতিপক্ষ আফগানিস্তান।

৭ই জুন স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে মারুফুল হকের শিষ্যরা। প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল ১০ই জুন ফাইনালে খেলবে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে। আবাহনীর কোচ মারুফুল হকের অধীনে মাত্র সাত তিনের প্রস্তুতি নিয়ে মালদ্বীপের টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ। জাতীয় দলের বাইরে থাকা লীগের সেরা পারফরমারদের নিয়ে অলিম্পিক দল গড়েছে বাফুফে। মারুফুলের তালিকায় আছেন মোহামেডানের হয়ে দারুণ নৈপুণ্য দেখানো স্ট্রাইকার সৌরভ দেওয়ান।

লীগ ও ফেডারেশন কাপে ১২ গোল করা সৌরভ শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘আমাদের এই দলে সব তরুণ খেলোয়াড়। সবারই জেদ আছে টুর্নামেন্ট থেকে ভালো কিছু করে নিয়ে আসার। চেষ্টা করবো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসতে। তবে এজন্য প্রথম ম্যাচে আজ পাকিস্তানকে হারাতে হবে।’ খুব বেশি সময় দলকে প্রস্তুত করতে পারেননি মারুফুল হক। পাঁচ দিনের দিনের প্রস্তুতি শেষে ৩০শে মে মালের উদ্দেশে ঢাকা ছাড়ে দল। তবে এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ ভালোই প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তান দল প্রধান কোচ নোলবের্তো সোলানোর অধীনে ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস কমপ্লেক্সে এক মাসের প্রস্তুতি ক্যাম্প করেছে দেশটি।

২০২৩ সালের জুনে অনুষ্ঠিত চারজাতি টুর্নামেন্টের পর এটিই হচ্ছে পাকিস্তান জাতীয় দলের প্রথম কোন টুর্নামেন্ট। সেই আসরে পাকিস্তান আফ্রিকার মরিশাস, কেনিয়া ও জিবুতির বিপক্ষে খেলেছিল। কোচ নোলবের্তো সোলানো এই মালদ্বীপ টুর্নামেন্টকে চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দেখতে চাইছেন। পাকিস্তান জাতীয় দল এখনও তাদের প্রথম জয়ের অপেক্ষায় রয়েছে। সর্বশেষ তারা জয় পেয়েছিল ১৭ই অক্টোবর ২০২৩ সালে। ইসলামাবাদের জিন্নাহ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের প্রথম রাউন্ডে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছিল তারা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন