আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

রাজধানীর মগবাজারস্থ আদ্-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় এই জরিমানা করা হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে পরিদর্শন করার পর কিছু অনিয়ম ধরা পড়ে। এর ফলে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লক্ষ টাকা, অর্থাৎ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই জরিমানার অর্থ পরিশোধ করেছে।

তিনি জানান, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে মিটার পাওয়া যায়নি। শুধুমাত্র চেম্বারগুলোতে মিটার ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, হাসপাতালের কিছু জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে। একটি জায়গায় বিস্কুট বা খাবার জাতীয় পণ্যের লেবেলিং খারাপ ছিল এবং জায়গাটি নোংরা ছিল।

সাংবাদিকদের তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে এই ত্রুটিগুলো দ্রুত সংশোধন করার নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালককেও বিষয়টি জানানো হয়েছে। এই ত্রুটিগুলো অতি অল্প সময়ের মধ্যে সংশোধন না করলে পুনরায় ব্যবস্থা নেয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করতে না পারার কারণ হিসেবে জনবল ঘাটতির কথা জানিয়েছে।

হাসপাতালের উপরে অপরিচ্ছন্ন বেকারি থাকার যে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তা নিয়ে প্রশ্ন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা বেকারিটি বন্ধ পেয়েছি। হাসপাতালের ভবন থেকেই আমরা বেকারির ভিতরে প্রবেশ করেছি। একই ভবনে আমরা এটি দেখতে পেয়েছি।

Mohammad Ali Refai

১ মাস আগে

নাম কি সুন্দর আদ্-দ্বীন। অথচ যা শুনছি তা কত জঘন্য। ৬টি শিশু মারা গেল। ৬টি ফুল ঝরে গেল। ৬টি মানুষ জীবন শুরুর আগেই থেমে গেল। ৬টি পরিবার ধ্বংস হল। শুধুমাত্র তাদের খাম খেয়ালী ও দায়িত্বে অবহেলার কারনে। এদের ব্যবহার কত নিকৃষ্ট হাসপাতালে অনিয়মে অভিযান হওয়ায় এরা সাংবাদিকদের দৌড়ানি দিয়েছে। এদের ৩ লক্ষ জরিমানা করে কি বার্তা দেয়া হল। ৩০০ কোটি টাকা জরিমানা করা প্রয়োজন ছিল নোংরা পরিবেশের কারনে। আর অপরাধীদের বিচারের আগ পর্যন্ত হাসপাতাল সিলগালা করতে হবে শিশু হত্যার জন্য।

Mahmud

১ মাস আগে

এই হাসপাতালের স্টাফদের ব্যাবহার গুলিস্তানের হকারদের থেকেও নিম্ন মানের। আমার বেবি হয়েছে ওখানে, দেখেছি কি নির্মম ব্যাবহার।

রাকিব

১ মাস আগে

সরকারি হাসপাতাল কি আওতার বাইরে ?

আব্দুল জব্বার

১ মাস আগে

মাত্র তিন লক্ষ টাকায় দফারফা করলে জনগণ ছেড়ে দিবেনা। ৬টি শিশুর জীবনের মুল্য কত একটু বিবেচনায় রাখবেন। কারো নাম উল্লেখ করে অদ্যাবধি কোন মামলা হলো। এই হাসপাতালের সরুগলিতে অবস্থান থেকে শুরু করে এর রক্ষণাবেক্ষণ সেবা সবই ত্রুটিপূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষের নামোল্লেখ করে মামলা করা হোক আর যেহেতু ৬টি শিশুর মৃত্যুতে হাসপাতালের গাফিলতি উল্লেখ্য করা হয়েছে তাই এই হাসপাতাল সিলগালা করে দেয়া উচিৎ। ডায়াগনস্টিক সেন্টার যদি পরিবেশ খারাপের কারণে বন্ধ করে দেয়া হয় তাহলে ৬টি শিশু মৃত্যুর জন্য আদদ্বীন হাসপাতাল কেন সিল গালা করা হবেনা।

মন্তব্য করুন