ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কসহ দলীয় কার্যালয়ে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগ আলোচনা সভা, দোয়া মহাফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুল আলিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ড্যাব সদস্য ডা. ইব্রাহিম রহমান বাবু। এ সময় বিএনপিসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
