লেবানন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চায় ফ্রান্স

লেবানন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চায় ফ্রান্স

ফন্ট সাইজ:

লেবাননে ইসরাইলি বাহিনীর মধ্যযুগীয় বিউফোর্ট দুর্গ দখলের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে ফ্রান্স। বার্তা সংস্থা এএফপির উদ্ধৃতি অনুযায়ী, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো এ তথ্য জানিয়েছেন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছি। কারণ আমরা যেমন ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিই, ঠিক তেমনি বিশ্বের অন্য সব দেশেরও সেই অধিকার রয়েছে। কিন্তু লেবাননে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রাখা এবং লেবাননের ভূখণ্ডের আরও গভীরে দখল বিস্তারের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

জ্যাঁ-নোয়েল বারো আরও ইঙ্গিত দেন যে, ফ্রান্স ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং লেবাননের সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক বলে মনে করছে। তার মতে, লেবাননের ভূখণ্ডে ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন