কিংবদন্তি তকমায় আগ্রহ নেই এনরিকের

কিংবদন্তি তকমায় আগ্রহ নেই এনরিকের

ফন্ট সাইজ:

আধুনিক চ্যাম্পিয়নস লীগ যুগে রিয়াল মাদ্রিদের পর একমাত্র ক্লাব হিসেবে শিরোপা ধরে রাখলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অল হোয়াইটদের কিংবদন্তি খেলোয়াড় তথা কোচ জিনেদিন জিদানের পর দ্বিতীয় ম্যানেজার হিসেবে এই স্বাদ পেলেন লুইস এনরিকে। তবে পিএসজি বসের এই কিংবদন্তি তকমায় মোটেও আগ্রহ নেই। বার্সেলোনাকে শেষ চ্যাম্পিয়নস লীগ জেতানো এনরিকের তিনটি শিরোপায় মন ভরছে না। নিজের চতুর্থ ট্রফি জেতার আগাম বার্তা দিয়ে রাখলেন এ স্প্যানিশ কোচ।

হাঙ্গেরির বুদাপেস্টের ফাইনালে শনিবার টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নেয় পিএসজি। এর আগে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয় ১-১ সমতায়। ম্যাচের পর এনরিকে সরাসরি বলেন, ‘কিংবদন্তি? ওসবে আমার কোনো আগ্রহ নেই। আমার কেবল তিনটি শিরোপা। আমাকে উন্নতি করতে হবে। আমি চতুর্থটার জন্য লড়াই করবো।’ প্রতিপক্ষের প্রশংসা করে এনরিকে আরও বলেন, ‘আসলে এই সাফল্য আরও বড় মনে হওয়ার কারণ, আমরা জানতাম আর্সেনালের বিপক্ষে খেলা কতটা কঠিন। এমন একটি দলের মুখোমুখি হতে হয়েছে আমাদের। তাই আমাদের দল এবং পুরো শহরের জন্য এই শিরোপা জেতাটা অবিশ্বাস্য এক অর্জন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন