শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়: দুলু

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়: দুলু

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশে নামে কোনো রাষ্ট্র থাকতো না।

শহীদ জিয়ার সেদিনের সেই আহ্বানের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই ৫০ বছরের ইতিহাসে দেশে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে প্রতিবারই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। রোববার দুপুর ১২টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে মসজিদ মন্দির সহ বিভিন্ন ১৬টি প্রতিষ্ঠানে ৫০ লক্ষ টাকা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজকোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

ট্যাগসমূহ:

Harun-Al-Rashid

২৪ দিন আগে

The incurable disease of syndrome 71 is so severely attacked them that has captured their thinking process to name them obsolete for better politics.

Andalib

২৫ দিন আগে

Quote -
I Major Zia declare the Independence of Bangladesh on behalf of our Great Leader Bangabandhu Sk Mujibur Rahman.
Unquote

Tulip

২৫ দিন আগে

এইসব তেল মারা কথা বলে মুজিবকে পচাইছে, এখন জিয়াকে পচানোর তালে আছে তেলবাজরা।

মন্তব্য করুন

Premer Cement