কোরবানি ঈদের ছুটির শেষ হচ্ছে আজ রোববার। ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত। তাই নাড়ির টানে ঘরে ফেরা উত্তরাঞ্চলের মানুষ জীবিকার তাগিদে রাজধানীমুখী হতে শুরু করেছেন। এদিন সকাল থেকেই কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে।
কাজে যোগ দিতে গতকাল শনিবার বিকাল থেকেই কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। আজ সকাল থেকে মহাসড়কে দূরপাল্লার পরিবহনের বাড়তি চাপ দেখা গেছে। এছাড়াও বিভিন্ন স্টপেজে যাত্রীদের ভিড় দেখা গেছে। বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও দেখা গেছে যাত্রীদের।
ঢাকাগামী একাধিক পরিবহনের চালক জানান, ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। তাই রোববার ভোর থেকেই দূরপাল্লার পরিবহনে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। বেশিরভাগ যাত্রী আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন।
রংপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একাধিক পরিবহনের চালক জানান, ঢাকায় ফেরার চাপ ব্যাপক। রংপুর থেকে যাত্রী নিয়ে যমুনা সেতুর এলেঙ্গা পর্যন্ত একাধিক স্টপেজ থেকে যাত্রী নিতে হয়। সিট আগেই পূর্ণ হয়ে যায়। অনেক যাত্রীকে দাঁড়িয়ে যেতে হয়।
তবে যাত্রীরা জানান, লোকাল বাসে পথের যাত্রীদের জন্য সমস্যা বেশি হয়। সিট খালি পাওয়া যায় না। দাঁড়িয়ে যেতে হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব বলেন, ‘ঈদের ছুটি শেষে রোববার থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী পরিবহনের চাপ বেড়েছে। হাইওয়েতে দুর্ঘটনা এড়াতে পুলিশের একাধিক টিম রয়েছে। মহাসড়কে বাস থামিয়ে যাতে যাত্রী ওঠানামা করাতে না পারে সেদিকে তৎপরতা রয়েছে পুলিশের।’
ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, কর্মস্থলে ফিরছেন মানুষ
টাঙ্গাইল প্রতিনিধি
অনলাইন
১ মাস আগে
৩১ মে (রবিবার), ২০২৬, ৪ঃ৩৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
