দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশু মারা গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৭৭ জন। এর মধ্যে ৫৩ শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল এক হাজার ৩২৪ শিশুর।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুই শিশু মৃত্যু হয়। হামের উপসর্গে আক্রান্ত দুই শিশু ঢাকা ও বরিশালে মারা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৫ শিশুর মৃত্যু হয়ে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। মোট ৫৮৫ শিশু মারা গেছে।
হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭০ হাজার ৯৩৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ হাজার ৮৮৬ শিশু। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৮৪১ শিশু।
